স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই, ২০২৩ ২২:১৮

শেষ ওভারে জান্নাতের হ্যাটট্রিক, তবু বাংলাদেশের জয়

শেষ ওভারের বাংলাদেশের জয়ের দরকার ছিল ৬ বলে ৬ রান। উইকেটে মেহেদি হাসান মিরাজ আর তাওহীদ হৃদয়। স্বাভাবিকভাবেই ম্যাচ ছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু কে জানত বাংলাদেশ জিতলেও, এমন নাটকীয়তা থাকবে ম্যাচে!

বাংলাদেশ ম্যাচ জিতেছে বটে, তবে এরই মধ্যে হ্যাটট্রিক করে বসেছেন আফগানিস্তানের পেসার কারিম জান্নাত, যুগিয়েছিলেন আশাও। শেষ পর্যন্ত শরিফুল ইসলামের বাউন্ডারিতে বাংলাদেশ ম্যাচ জিতেছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ২ উইকেটে।

টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ৭ উইকেটে ১৫৪ রান। দলের পক্ষে মোহাম্মদ নাবী করেন সর্বোচ্চ ৫৪ রান, এছাড়া আজমাতউল্লাহ ওমরজাই করেন ৩৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে প্রথম উইকেট (রনি ৪) হারায় বাংলাদেশ। নাজমুল শান্ত ১২ রান করে সাজঘরে ফেরেন। লিটন দাস আউট হন ১৯ বলে ১৮ রান করে। ভরসা দেওয়া অধিনায়ক সাকিব ১৭ বলে ১৯ রান করে আউট হয়েছেন।

সাকিবের আউটের পর পরের গল্পটা কেবলই শামিম হোসেন পাটোয়ারি আর তাওহীদ হৃদয়ের। এই দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ এগিয়ে যায় জয়ের দিকে।

দলীয় ১৩৭ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রানে আউট হন শামীম। অন্যদিকে ঠিক চওড়া তাওহীদ হৃদয়ের ব্যাট।

শেষ ওভারের প্রথম বলে চার মেরে জয়ের দূরত্ব কমান মেহেদি হাসান মিরাজ। পরের বলেই ব্যক্তিগত ৮ রান করে তিনি আউট হয়ে যান কারিম জান্নাতের বলে। এর পরের দুই বলে জান্নান তুলে নেন তাসকিন ও নাসুম আহমেদকে।

দুই বলে দুই রানের দরকার যখন তখন ক্রিজে আসে শরিফুল ইসলাম। তিনি চার মেরে দলের জয় নিশ্চিত করেন। অপরদিকে ৩২ বলে ৪৭ রানে অপরাজিত তাওহীদ হৃদয়।

আপনার মন্তব্য

আলোচিত