১৬ জুলাই, ২০২৩ ২১:১৩
সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান ২য় টি২০ তে বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি দেড় ঘণ্টারও বেশি সময় থমকে ছিল। ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ১৭ ওভারে। আফগানদের ইনিংসের ৭.২ ওভারে নামে বৃষ্টি। পরে খেলতে নেমে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। ২ উইকেটে ৩৯ রান ছিল আফগানদের। বাকি সময়ে সফরকারীরা ৭ উইকেটে করেছে ১১৬ রান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে জিততে করতে হবে ১১৯ রান।
সিলেটে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচেও বৃষ্টির বাধা ছিল। টস জিতে বোলিং নেওয়া দলকে শুরুতে দুই সাফল্য এনে দেন তাসকিন। বৃষ্টির পর সাকিব নেন দুই উইকেট। ১১ ওভারে পাঁচ উইকেটে ৬৭ রান তুলেছিল সফরকারীরা।
ওই ধাক্কা সামলে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে আফগানিস্তান। বৃষ্টি আইনে বাংলাদেশ জয়ের জন্য পেয়েছে ১১৯ রানের লক্ষ্য।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৭ ওভারে ১১৬/৭ (রশিদ ৬*, মুজিব ১*, জানাত ২০, আজমতউল্লাহ ২৫, নাজিবউল্লাহ ৫, ইব্রাহিম ২২, নবী ১৬, জাজাই ৪, গুরবাজ ৮)
আপনার মন্তব্য