স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০২৩ ১১:৫৯

ইউরোপের ফুটবলের পর আমেরিকার সকার লিগেও উজ্জ্বল মেসি

ছবি: সংগৃহীত

ইউরোপের ফুটবল ছেড়ে আমেরিকার সকার লিগে নাম লেখানোর পর লিওনেল মেসির ঔজ্জল্য বেড়েই চলেছে। প্রথম ম্যাচে গোলের পর এবার দ্বিতীয় ম্যাচেও করেছেন গোল। এই ম্যাচে মেসির নামের পাশে জোড়া গোলের পাশাপাশি জোড়া অ্যাসিস্টও।

সকার লিগে ইন্টার মিয়ামি ৪-০ গোলে হারিয়েছে আটলান্টা ইউনাইটেডকে। আর টানা দ্বিতীয় জয়ে লিগস কাপের শেষ ১৬তে উঠলো ইন্টার মিয়ামি।

প্রথম ম্যাচ মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে বদলি হিসেবে খেলতে নেমে ইনজুরি টাইমে ফ্রি-কিক শটে গোল করে মিয়ামিকে জিতিয়েছিলেন মেসি। বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে মেসি প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের বিপক্ষে খেলতে নামেন সেরা একাদশে, অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে।

খেলার ৮ মিনিটেই গোল করেন তিনি। সাবেক বার্সেলোনা সতীর্থ সের্জি বুসকেটসের কাছ থেকে একটা ওভার দা টপ বল প্রতিপক্ষের অর্ধের মাঝামাঝিতে রিসিভ করে দৌড়ে গিয়ে শট নেন মেসি। দূরের পোস্টে প্রতিহত বল ফিরে এলে আলতো শটে বল জালে পাঠিয়ে মিয়ামির স্টেডিয়ামকে মাতিয়ে তোলেন।

২২ মিনিটে মেসির দ্বিতীয় গোলটি ছিল দারুণ বোঝাপড়ার ফসল। বক্সের বাইরে থেকে টেইলরকে বল দিল ফিনল্যান্ডের উইঙ্গার কাটব্যাকে বল দেন মেসিকে। ছোটো বক্সের সামন থেকে বল জালে পাঠান ৭ বারের ব্যালন ডি অর জয়ী।

৪৪ মিনিটে টেইলর গোল করেন। বক্সের সামন থেকে মাইনাস করেন বল মেসি, ক্রিমেস্কি তা ফ্লিক করে দেন টেইলরকে। পা বায়ের দুর্দান্ত শটে আটলান্টা গোলকিপারকে পরাস্ত করে স্কোরলাইন ৩-০ করেন টেইলর।

বিরতির ৮ মিনিট পর মেসি আর রবার্ট টেইলরের গতির সঙ্গে পারেনি আটলান্টা। একটি কর্নার ক্লিয়ার হওয়ার পর বল ধরে দৌড়ে যান মেসি প্রতিপক্ষের রক্ষণভাগে। টেইলার জায়গা করে নেন বক্সে ঢুকে। মেসি বল দিলে ফিনিশ উইঙ্গার বাম পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত