৩০ জুলাই, ২০২৩ ১১:০৪
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এটিএন্ডটি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা।
খেলার ১৫ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় কাতালান ক্লাবটি। পেদ্রির বাড়িয়ে দেওয়া বলে গোল করেন দেম্বেলে।
বিরতির পর ৮৪ মিনিট পর্যন্ত এই ব্যবধানে এগিয়েছিল বার্সা। রিয়াল চেষ্টা করছিল সমতায় ফেরার। কিন্তু ৮৫ মিনিটে রবার্তোর অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুপেজ মার্টিন। তাতেই রিয়ালের হার নিশ্চিত হয়ে যায়।
যোগ করা সময়ে মার্টিনের কাছ থেকে বল পেয়ে আরও একবার কাতালানদের উল্লাসে ভাসান ফেরনান তরেস।
ম্যাচে পেনাল্টি মিস করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
আপনার মন্তব্য