০৩ আগস্ট, ২০২৩ ০৪:১৩
স্রেফ একটা মাত্র অপ্রাপ্তিকে সঙ্গী করেই ফুটবলকে বিদায় বললেন নারী ফুটবলের কিংবদন্তি মার্তা।
একটা বিশ্বকাপ ট্রফি এনে দিতে পারেননি তার দেশ ব্রাজিলকে।
শুধু মার্তা বিশ্বকাপ জিততে পারেননি। ব্যাপারটা তেমন নয়। তার দেশ ব্রাজিলও এখন পর্যন্ত নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৭ সালে রানার্সআপ হওয়াই বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ সাফল্য।
ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দিতে না পারলেও বৈশ্বিক আসরকে বিদায় বলে দিলেন মার্তা। আগের দিন সংবাদ সম্মেলনে কেঁদেছিলেন। বিদায়ের বেলা আবার কান্না করলেন। বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নিয়ে। গ্রুপ পর্বের বৈতরণী না পেরোতে পারার হতাশা যে তার দুঃখকে আরও বড় করে দিয়েছে।
বিশ্বকাপের শেষ ষোল পর্বের টিকিট কাটতে ব্রাজিলের মেয়েদের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু তাদের গোলশূন্য (০-০) ড্রয়ে রুখে দিয়ে উল্টো খুশিতে কান্না করেছে জ্যামাইকা। আর পয়েন্ট হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।
আপনার মন্তব্য