১৭ আগস্ট, ২০২৩ ১২:৩০
এএফসি কাপের বাছাই ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়েছে ঢাকা আবাহনী।
বুধবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ম্যাচ জেতে ২-১ গোলে।
এই জয়ে প্লে অফ খেলা নিশ্চিত হলো দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির।
প্রথমার্ধে ১-০ শূন্য গোলে এগিয়ে থাকা আবাহনী দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে। শেষমুহূর্তে এসে দারুণ হেডে গোল করে আবাহনীকে জয় এনে দেন ডিফেন্ডার মিলাদ সোলায়মানি।
ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোল পায় আবাহনী। বাঁ প্রান্ত থেকে ডেভিড ইফেগুর বাড়ানো বলে মাথা ছুঁইয়ে বল জালে ঢুকান ফরোয়ার্ড কর্ণেলিউস ইজেকিল স্টুয়ার্ট।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
৬১তম মিনিটে আবাহনীর ডিফেন্সের গড়বড়ে ডিবক্সে বল পেয়ে জালে ঢুকান ঈগলের ইভান কার্লোস কোয়েলহো। কিন্তু রেফারি বাজান অফসাইডের বাঁশি।
পরের মিনিটেই গোল আদায় করে নেয় সফরকারীরা। ডিবক্সের বাঁ দিকে ফ্রি কিক পায় ঈগল। মিলোবান পেত্রোবিচের নিখুঁত শট পোস্টের ডান পাশ থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক আহমেদ রিজোয়ান।
সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য মরিয়া ছিল উভয় দল। কিন্তু ম্যাচ যেন গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। তা অবশ্য হতে দেননি আবাহনীর ডিফেন্ডার দানিলো অগাস্টো। ৮৯ মিনিটে ডানপ্রান্ত থেকে কর্ণার কিক নেন মোজাফ্ফরভ। পোস্টের সামনে জটলায় বল পেয়ে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান দানিলো। উল্লাসে ফেটে পড়ে আবাহনীর ডাগআউট।
শেষ বাঁশি বাজার পর ঈগলের কোচ, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ক্ষোভ ঝাড়তে দেখা যায়। চতুর্থ রেফারির সঙ্গে কিছুক্ষণ রাগান্বিতভাবে কথা বলতে দেখা যায় কোচ শিয়াজ মোহাম্মদকে।
এ ম্যাচের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। এএফসি কাপে আগামী ২২ আগস্ট তাদের পরের ম্যাচ। নেপালের মাচিন্দ্রা ও ভারতের মোহনবাগান সুপারজায়ান্টসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই হবে আবাহনীর প্রতিপক্ষ।
আপনার মন্তব্য