২৭ আগস্ট, ২০২৩ ১৪:২৯
পাকিস্তানের মুলতানে ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। পরদিন শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচ খেলতে আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশে ছেড়েছে টাইগাররা। তবে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস।
বিসিবি সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে দলের সঙ্গে যাচ্ছেন না লিটন। জ্বরে ভুগছেন তিনি। সে কারণেই দলের সঙ্গে যেতে পারছেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান।
একই ফ্লাইটে দলের সঙ্গে যেতে পারছেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিবও। ইবাদত হোসেনের চোটে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান। দেরিতে দলে অন্তর্ভুক্ত হওয়ায় আজকের ফ্লাইটে টিকিট হয়নি তার।
আপনার মন্তব্য