৩১ আগস্ট, ২০২৩ ১৬:০২
অভিষেকে দ্বিতীয় ওভারে এসে স্ট্রাইক পেলেন তানজিদ হাসান তামিম। তবে প্রথম ওয়ানডেটা সুখকর হলো না তার। অফ স্পিনার মাহেশ থিকসেনার একটি বল খেলার পরই পরাস্ত হলেন। ভেতরে ঢোকা বল পায়ে লাগিয়ে পরিস্কার এলবিডব্লিউর রায় মেনে চ্যালেঞ্জ না করে বেরিয়ে যান তিনি।
২ বলে কোন রান করতে পারেননি এই ওপেনার। আন্তর্জাতিক অভিষেকেই শূন্যতে ফিরে যেতে হলো বাংলাদেশ ওপেনারকে। ৪ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
সর্বশেষ ইয়াসির আলী শূন্যতে ফিরেছিলেন। ওপেনার হিসেবে চতুর্থ বাংলাদেশি তানজিদ। এর আগে ওপেনার হিসেবে অভিষেকে শূন্যতে আউট হয়েছিলেন নাজমুল আবেদীন, হারুনুর রশিদ ও রফিকুল ইসলাম।
লিটন দাস অসুস্থতার কারণে ছিটকে গেছেন আগেই। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে দলে নেওয়া হয়েছিল এনামুল হককে। তবে গতকাল শ্রীলঙ্কা পৌঁছানো এনামুল একাদশে সুযোগ পাননি। নাঈমের সঙ্গে ইনিংস ওপেন করতে এসেছেন আরেক বাঁহাতি তানজিদ হাসান।
প্রথম ওভার করতে আসা কাসুন রাজিতার ফুললেংথের বলে ড্রাইভ করে চার মেরে শুরু করেছেন নাঈম, যদিও এর আগে-পরের পাঁচটি বল দিয়েছেন ডট।
আপনার মন্তব্য