০২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৮
ভারত-পাকিস্তান ম্যাচ ম্যানেই আলাদা উত্তেজনা। এই ম্যাচে অন্য সব কিছুর মত টসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান।
এই ম্যাচে টস করতে নেমে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা মাথায় নিয়েই ঠিক সময়েই অনুষ্ঠিত হয় টস। এশিয়া কাপে এইটা ভারতের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৩৮ রানের বড় ব্যবধানে জয় পায় বাবর আজমের দল। অন্যদিকে আসরে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত।
পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
আপনার মন্তব্য