স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৩ ১৯:০২

চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে নিউ জিল্যান্ডের দরকার ২৮৩ রান

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে।

জো রুট ৭৭ ও জস বাটলার ৪৩ রান করেন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের হয়ে দ্বিতীয় বলে রানের খাতা খোলেন জনি বেয়ারস্টো ৬ দিয়ে। ট্রেন্ট বোল্টের ছোঁড়া ইনসুইঙ্গার হাফ ভলি হয়ে আসে জনি বেয়ারস্টোর ব্যাটে। এমন বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি এই আগ্রাসী ব্যাটার। অসাধারণ ফ্লিকে বল উড়িয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। এরপর আরও একটি চার সহ প্রথম ওভারে রান আসে ১২।

ডেভিড মালান ও বেয়ারস্টোর উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৪০ রানে। ১৪ রান করা মালানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি।

ওয়ান ডাউনে নামা জো রুটের সঙ্গে জুটি করা বেয়ারস্টো নিজের ইনিংসটা বড় করতে ব্যর্থ হয়। বেয়ারস্টো ফেরেন মিচেল স্যান্টনারের বলে ৩৩ রান করে। ভাঙে ৩১ বলে ২৪ রানের।

এরপর রুটকে সাপোর্ট দিতে উইকেটে আসে হ্যারি ব্রুক। জেসন রয়ের জায়গায় দলে ডাক পাওয়া ব্রুক উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরে যান ২৫ রান করে। ২৫ রানের মধ্যে ২২ রানই এসছে বাউন্ডারি থেকে। যেখানে চার বাউন্ডারি ও একটা ওভারবাউন্ডারি ছিল তার ইনিংসে।

বেশিক্ষণ রুটকে সঙ্গ দিতে পারেননি মঈন আলী। ফেরেন ১১ রান করে। গ্লেন ফিলিপস নেন মঈন আলীর উইকেট।

অপর প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে যান রুট। অধিনায়ক জস বাটলারকে নিয়ে পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়েন তিনি। তবে নিউ জিল্যান্ডকে ম্যাচে ফেরান হেনরি। তার শরীর তাক করা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাটলার। ৪২ বলে দুই চার ও দুই ছক্কায় ৪৩ রান করে ফেরেন তিনি।

বাটলার চলে যাওয়ার পর রুটের দায়িত্ব ছিল ইনিংস শেষ করে আসা। কিন্তু সেই পথে বেশিদূর এগোতে পারেননি তিনি। অখ্যাত স্পিনার গ্লেন ফিলিপসকে রিভার্স সুইপ করতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের স্টাম্প। ক্যারিয়ারের ৩৬তম ফিফটিতে ৮৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৭৭ রান করেন ডানহাতি এই ব্যাটার।

শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে ভর করে নিউ জিল্যান্ডের জন্য ২৮৩ রানের লক্ষ্য দাঁড় করায় তারা। আদিল ১৩ বলে ১৫ ও মার্ক উড ১৪ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন। কিউইদের হয়ে হেনরি সর্বোচ্চ তিনটি এবং ফিলিপস ও মিচেল স্যান্টনার শিকার করে দুটি উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত