০৩ মে, ২০২৪ ১১:২১
জাভি আলানসো বায়ার লেভারকুসেনকে অন্য এক দলে পরিণত করেছেন, যার প্রমাণ রাখছে দলটি প্রতি ম্যাচে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের আধিপত্য ভেঙে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার দলটি ইউরোপা কাপের ফাইনালে চোখ রেখেছে।
ইউরোপা দ্বিতীয় সেরা প্রতিযোগিতার সেমিফাইনালে লেভারকুসেন হারিয়েছে এএস রোমাকে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ হারিয়েছে জাবি আলোনসোর দল।
ইতালির জায়ান্টদের মাঠ থেকে সহজে জিতে ফেরায় দলটি ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে ফেলেছে। অপরাজিত ফিফটির পথে ছোঁটা লেভারকুসেন ঘরের মাঠে দ্বিতীয় লেগে বড় ব্যবধানে না হারলেই ফাইনালে উঠে যাবে।
ক্লাব ইতিহাসে প্রথম লিগ শিরোপা জয়ী দলটি এখন ইউরোপার শিরোপাসহ ট্রেবলের স্বপ্ন দেখতেই পারে।
লেভারকুসেন ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয়। দলটির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রার্টজ গোলটি করেন। ২১ বছর বয়সী মিডফিল্ডারের মৌসুমে এটি ১৮তম গোল।
দ্বিতীয় গোলটি ম্যাচের দ্বিতীয়ার্ধে তুলে নেয় জার্মান ক্লাবটি। ম্যাচের ৭৩ মিনিটে যে গোলটি করেন রবার্ট এনড্রিচ।
ইতালির অন্য ক্লাব আটালান্টা ইউরোপার প্রথম লেগে ১-১ গোলে মার্সেইয়ের বিপক্ষে ড্র করেছে। ফ্রান্স থেকে সমতা নিয়ে যাওয়ায় দলটির জন্য ঘরের মাঠে জয় তুলে নিয়ে ফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে।
আগামী ১০ মে আসরের দ্বিতীয় লেগ মাঠে গড়াবে।
আপনার মন্তব্য