০৪ জুন, ২০২৪ ১৬:০১
শৈশবের স্বপ্নের ক্লাবে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। পাঁচ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন ফ্রেঞ্চ তারকা।
রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, পাঁচ বছরের জন্য তারা চুক্তি স্বাক্ষর সেরেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এমবাপে ফ্রি ট্রান্সফারে মাদ্রিদে যোগ দিয়েছেন। ৩০ জুন পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। পরদিন লা লিগা ট্রান্সফার উইন্ডো খুললে সান্তিয়াগো বার্নাব্যুতে চলে যাবেন এমবাপে।
এর আগে ফেব্রুয়ারিতে রিয়ালে যেতে সম্মত হন তিনি। তারপর মে মাসে ঘোষণা করেন যে তিনি মৌসুমের শেষে পিএসজি ছেড়ে দেবেন।
এমবাপে প্রতি মৌসুমে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০২৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন। এ ছাড়া সাইন ইন বোনাস হিসেবে পাঁচ বছরের মধ্যে ১৫০ মিলিয়ন ইউরো পাবেন।
আপনার মন্তব্য