১৭ জুন, ২০২৪ ২২:৩২
গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অনিশ্চয়তায় ছিল বাংলাদেশের সুপার এইটে খেলা। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েচে সুপার এইটে।
সোমবার নেপালকে হারিয়েছে বাংলাদেশ ২১ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ১০৬ রান। জবাবে নেপাল অলআউট হয় মাত্র ৮৫ রানে।
একদিনের বিরতি দিয়ে বুধবার (১৯ জুন) থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। বাংলাদেশ অবশ্য মাঠে নামবে দুদিন পর।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এরপর ২২ জুন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
আর ২৫ জুন সকাল সাড়ে ৬টায় সুপার এইটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে।
আপনার মন্তব্য