স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০২৪ ১১:১৬

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান।

সেন্ট ভিনসেন্টে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান করেছিল ১১৫ রান।

১১৬ রানের লক্ষ্যের ম্যাচ বারবার বৃষ্টির কারণে বন্ধ হচ্ছিল। এরপর এক পর্যায়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রান। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ১৭.৫ ওভারে ১০৫ রানে সবাই আউট হয়ে যায়।

ডিএলএস মেথডে বাংলাদেশ হারে ৮ রানে। 

দলের পক্ষে একাই লিটন দাস করেছেন অপরাজিত ৫৪ রান।

ম্যাচ জিতলেই আফগানিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা ছিল যেমন, তেমনই বাংলাদেশেরও ছিল সেমিফাইনালে যাওয়ার সুযোগ। ১২.১ ওভারে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছাতে পারলে বাংলাদেশ চলে যেত সেমিফাইনালে। তবে এই ওভারের মধ্যে জিতলে না পারলে এবং আফগানিস্তানের হারে ছিল অস্ট্রেলিয়ারও সুযোগ। কিন্তু বাংলাদেশ যেমন নিজেদের নিয়ে যেতে পারেনি, তেমনি ম্যাচের বাইরে থাকা অস্ট্রেলিয়ারও হয়েছে স্বপ্নভঙ্গ।

আগামী ২৭ জুন সকালে প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় সে দিন রাতে পরের সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলবে ইংল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত