স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০২৪ ১২:২৭

নাটকীয়তা শেষে হারল আর্জেন্টিনা

অলিম্পিক

প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী ম্যাচে হোঁচট খেল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ম্যাচ ড্র করেও, দেড় ঘন্টা পর ভিএআরে গোল বাতিল হলে মরক্কোর কাছে ২-১ গোলে হার দিয়েই অলিম্পিক মিশন শুরু করে আলভারেজ-ওতামেন্দিরা। ফলে নাটকীয়ভাবে পূর্ণ পয়েন্ট পেয়ে যায় মরক্কো। 

বুধবার রাতে গ্রুপ বি-এর ম্যাচে আর্জেন্টিনা প্রথমার্ধে ছিলো নড়বড়ে। মরক্কো সাফল্য পায় প্রথমার্ধের শেষদিকে। স্কোর করেন রাহিমি। দ্বিতীয় গোলও রক্ষণের ভুলে হজম করেছে আর্জেন্টিনা। বিরতির পর ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পেয়ে সফল মরক্কো। স্পট কিকে জোড়া পূর্ণ করেন রাহিমি।

ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা, সিমিওনের  গোলে ৬৮ মিনিটে এক গোল শোধ দেয় আলবিসেলেস্তে। যোগ করা অতিরিক্ত সময়ে মেদিনার গোলে সমতায় ফিরলে শুরু হয় নাটকীয়তা। মরক্কোর ভক্ত মাঠে নামার পর প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে খেলা।

এরমধ্যে ভিএআরে আর্জেন্টিনার দ্বিতীয় গোল বাতিল করলে আরও তিন মিনিট খেলা চালানোর সিদ্বান্ত নেন রেফারি। সেই সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত