স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই, ২০২৬ ০০:৪৬

ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিনেদিন জিদান

অবশেষে অবসান হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন কিংবদন্তি ফরাসি তারকা জিনেদিন জিদান জিজু। তিনি সব ধরনের শর্ত এবং তার কোচিং স্টাফের বিষয়ে চূড়ান্ত সম্মতি জানিয়েছেন।

ফুটবল দলবদল বাজারের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই তথ্য নিশ্চিত করেছেন।

রোমানো জানিয়েছেন, ফ্রান্স দলের এই প্রজেক্টের জন্য জিজু বেশ অনেক দিন আগেই সবুজ সংকেত দিয়ে রেখেছিলেন। এই কারণে গত ডিসেম্বর থেকে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে আসা একাধিক আকর্ষণীয় প্রস্তাবও তিনি সরাসরি ফিরিয়ে দেন। তার লক্ষ্যই ছিল ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

ইতোমধ্যেই জিদানের অধীনে কাজ করার জন্য কোচিং স্টাফের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বর্তমান কোচ দিদিয়ের দেশমের বিদায় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই, আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন জিদান।

আপনার মন্তব্য

আলোচিত