স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৯

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে র‍্যালি বৃহস্পতিবার

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮ উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে এ র‍্যালি শুরু হবে।

র‌্যালিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

উল্লেখ্য, ১ থেকে ৬ অক্টোবর ছয়টি দেশের (বাংলাদেশ, ফিলিস্তিন, লাওস, ফিলিপাইন, নেপাল ও তাজিকিস্তান) জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮' এর গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত