১৫ জানুয়ারি, ২০১৯ ১৩:৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৫তম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
নিজেদের শেষ ম্যাচে শক্তিশালীয় রংপুর রাইডার্সকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে মেহেদি হাসান মিরাজ ও তার দল রাজশাজী। আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সমান দুটিতে জয় ও দুটিতে হার দেখেছে তারা। তবে ৪ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।
রাজশাহী কিংস একাদশ:
মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিশ্চিয়ান জঙ্কার, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভান্স, রায়ান টেন ডেসকাটে, ইসুরু উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বী ও মোস্তাফিজুর রহমান।
খুলনা টাইটান্স একাদশ:
নাজমুল হাসান শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ডাউইড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, ডেভিড উইস, আরিফুল হক, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান।
আপনার মন্তব্য