সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:২৫

মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৬ রানে হারিয়েছে ওয়ান্ডারার্স ক্লাবকে

সিলেট সিক্সার্স ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-২০১৯

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিলেট সিক্সার্স এর পৃষ্ঠপোষকতায় এবং ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় ‘সিলেট সিক্সার্স ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-২০১৯’ এর আজকের খেলায় জয়ী হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৬ রানে ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।

ওয়ান্ডারার্স ক্লাব টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নূর আলম ৪৩ রান ও সুহাদুল ৩২ রান সংগ্রহ করে এবং ওয়ান্ডারার্স স্পোর্টিং ক্লাবের পক্ষে রায়হান ৪ উইকেট ও সাজন ২ উইকেট লাভ করে।

জবাবে ওয়ান্ডারার্স ক্লাব ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে তোফায়েল ৮৭ রান ও এমদাদ ৩৬ রান সংগ্রহ করে  সংগ্রহ করে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে  অলক কাপালী ৪ উইকেট ও নাসুম ২ উইকেট লাভ করে।

উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় অলক কাপালী এবং ম্যান অব দ্যা ম্যাচ ক্রেষ্ট প্রদান করেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।

বুধবার  (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯.০০ ঘটিকা হতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

আপনার মন্তব্য

আলোচিত