সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:৪৭

এ্যাপোল-১১ ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

“সিলেট সিক্সার্স ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-২০১৯” এর আজকের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে এ্যাপোল-১১ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) ঘন কুয়াশার কারণে দেরীতে খেলা শুরু হওয়ায় ওভার কার্টেল করে ৪২ ওভারে আনা হয়।

মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে এ্যাপোল-১১ ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। এ্যাপোল-১১ ক্লাব ব্যাট করতে নেমে ৪২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে । দলের পক্ষে শিব্বির ৫১ রান ও সুজন ২২ রান সংগ্রহ করে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে সায়মন ৪ উইকেট ও নাসুম ২ উইকেট লাভ করে।

জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরান অপরাজিত ২১ রান ও নূর আলম ৪৪ রান সংগ্রহ করে এবং এ্যাপোল-১১ ক্লাবের পক্ষে হাদী ৩ উইকেট লাভ করে।

উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ইমরান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেষ্ট প্রদান করেন সিলেট জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় স্কোরার এইচ.ইউ. দীপু।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, সিলেট সিক্সার্স এর পৃষ্ঠপোষকতায় এবং ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় সোমবার জালালাবাদ ক্লাব মুখোমুখি হবে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের।

আপনার মন্তব্য

আলোচিত