সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০১৯ ২১:১৮

ইডেনে ‘ফাইভ মিনিট বেল’ বাজালেন সাকিব

ইডেনে আজ ঐতিহাসিক ‘ফাইভ মিনিট বেল’ বাজানোর সুযোগ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। ইডেনে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো বেশ জনপ্রিয় প্রথা হয়ে উঠেছে। তাই আজ রোবাবার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলার আগেও সেই ধারা বজায় রাখা হয় সাকিবকে দিয়ে ঘন্টা বাজানোর মাধ্যমে।

আইপিএলে টানা ছয় মৌসুম কলকাতার কলকাতার নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন সাকিব। সে সুবাদে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনের সঙ্গে বাংলাদেশের সাকিব আল হাসানের সম্পর্কটাও মধুর। দুই মৌসুম আগে কলকাতা ছাড়লেও ইডেন গার্ডেন আজ সাকিবকে দিয়েছে বিশেষ মর্যাদা। 

সাকিবের জন্য ম্যাচটি বিশেষই। একে তো আজ তাঁর জন্মদিন, আর এ ম্যাচ দিয়েই বিপিএলের পর মাঠে ফিরেছেন বাংলাদেশি অলরাউন্ডার। আর সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেওয়ার আগে ছয় মৌসুম কলকাতার দলে খেলেছেন সাকিব। দুইবার দলকে  চ্যাম্পিয়নও করেছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত