স্পোর্টস ডেস্ক

১০ এপ্রিল, ২০১৯ ০৯:২৬

ফিরমিনো-কেইটার গোলে লিভারপুলের জয়

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়েছে লিভারপুল। জার্গেন ক্লপের দল ম্যাচ জেতে ২-০ গোলের ব্যবধানে।

মঙ্গলবার রাতের ম্যাচে লিভারপুল ঘরের মাঠে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়। নেভি কেইটা গোল করে দর্শক গ্যালারিতে আনন্দের ঢেউ তোলেন।

এরপর ম্যাচের ২৬ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রর্বাতো ফিরমিনো।

দ্বিতীয়ার্ধে অবশ্য মানের দেওয়া একটি গোল অফসাইডে বাতিল হয়। এছাড়া শুরুতে মোহামেদ সালাহ এ ম্যাচে ভালো খেলেন। লিগে সর্বশেষ ম্যাচে গোল খরা কাটান সালাহ। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ভালো সুযোগ পান তিনি তবে গোল করতে পারেনি।

দ্বিতীয় লেগের জন্য এগিয়ে থেকেও তাই ভালো প্রস্তুতি নিতে হবে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা জার্গেন ক্লপের দলকে। পোর্তর মাঠ থেকে লিড অক্ষুন্ন নিয়ে ফিরতে পারলে তবেই সেমিতে যাবে তারা।

আপনার মন্তব্য

আলোচিত