০২ জুন, ২০১৯ ১৫:২২
ফাইল ছবি
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।
রোববার (২ জুন) স্থানীয় সময় সকালে ওভালে টস জিতে ফাফ ডু প্লেসি বাংলাদেশকে দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
তামিম ইকবালের চোট নিয়ে শঙ্কা থাকলেও তাঁকে নিয়েই একাদশ গঠন করেছে বাংলাদেশ। দলে কোনো পরিবর্তন নেই।
দক্ষিণ আফ্রিকা দলে নেই পেসার ডেল স্টেইন ও হাশিম আমলা। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচের উইকেটেই আজ বাংলাদেশের মুখোমুখি হবে ফাফ ডু প্লেসির দল। পিচ প্রতিবেদনে বিশ্লেষকেরা জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ফাফ ডু প্লেসি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি দুমিনি, আন্দিলে ফেলুকোয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।
আপনার মন্তব্য