স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০১৯ ১৭:২০

বিশ্বকাপ মিশন শুরুর আগে ইনজুরিতে কোহলি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে এখনও তিনদিন বাকি ভারতের। ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। কিন্তু ওই ম্যাচে মাঠে নামার আগে পুরো ভারতবাসীর জন্য মহা দুঃসংবাদ। ইনজুরি শঙ্কায় পড়ে গেছেন দেশটির অধিনায়ক বিরাট কোহলি। শনিবার দ্য রোজবোলে অনুশীলনের সময় আঙুলে ব্যথা পান তিনি।

ফিজিওথেরাপিস্ট প্যাট্রিক ফারহার্ট অনুশীলনের বেশিরভাগ সময় কোহলির ইনজুরি নিয়ে সময় পার করেন। প্রথমে ম্যাজিক স্প্রে দিলেও পরে আঙুল ছোট টেপ দিয়ে পেচিয়ে দেন।

তবে কোহলি ব্যাটিং করার সময় নাকি ফিল্ডিং করার সময় ব্যথা পান তা নিশ্চিত করে জানা যায় নি। ব্যথা পাওয়ার পর তিনি ব্যথার প্রকাশ ভঙ্গিটা ভাল ছিল না। অনুশীলন শেষে কোহলিকে বরফের গ্লাসে আঙুল ভেজাতে দেখা যায়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা টিম ম্যনেজমেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোহলির ইনজুরির ব্যাপারে কিছু জানায়নি।

আপনার মন্তব্য

আলোচিত