স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০১৯ ১৭:৫৬

সাকিব-মুশফিকের ফিফটিতে ছুটছে বাংলাদেশ

তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরুর পর বাংলাদেশ দলের হাল ধরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরিতে দুই উইকেট হারিয়ে ৩৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২০৭রান।

৭৫ বল খেলে সাকিব তুলে নিয়েছেন ৬৭ রান। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭ ও একটি ছয়ের মার। তার সঙ্গে জুটি বেঁধে মুশফিক ৬৩ বলে করেছেন ৬৯ রান।

ব্যাটিংয়ের শুরুতে তামিম ও সৌম্যের উদ্বোধনী ফিফটির পর দলীয় ৬০ রানের মাথায় অ্যান্ডি ফেলুকাওয়ের বলে ডি ককের হাতে ক্যাচ তুলে দেন তামিম। ২৯ বল খেলে তার সংগ্রহ ১৬ রান। মারমুখো ব্যাটিংয়ে নিজের হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে আবারও ডি ককের হাতে ক্যাচ দেন তিনি।  ক্রিস মরিসের শিকার হয়ে ৪২ রান নিয়ে সাজঘরে ফেরেন সৌম্য।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাট শুরু করে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হারা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে চাপে রয়েছে। অন্যদিকে আত্মবিশ্বাস নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে খেলার কথা জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার দল : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যাইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ৪. রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্ডি ফেলুকাওয়ে, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।

আপনার মন্তব্য

আলোচিত