স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০১৯ ১৩:২৬

বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউ জিল্যান্ডের। বুধবার (৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় টাইগাররা মুখোমুখি হবে নিউ জিল্যান্ড বিরুদ্ধে। তবে ম্যাচটি বৃষ্টি কবলে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ইংল্যান্ডের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টি হওয়ার ইঙ্গিতও দিয়েছে।

লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার বিকাল থেকে রাত অবধি বৃষ্টির সম্ভাবনা প্রকট। আবহাওয়া রিপোর্ট সত্যি হলে নিশ্চিত ভাবেই ম্যাচটি পরিত্যক্ত হবে। সেক্ষেত্রে দু’দলকেই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে।

এদিকে গতকাল মঙ্গলবার বৃষ্টির কারণে ওভালে অনুশীলন করতে পারেনি নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। তাই বৃষ্টির শঙ্কাটা বেড়ে গেছে আরও। এমন আবহাওয়ায় চিন্তিত দুটি দলই। এতে স্কোর ফাইটিংয়ে সব হিসাব পাল্টে যেতে পারে।

এর আগে, একই মাঠে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজারা। সেদিন প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে মাশরাফি বাহিনী। আত্মবিশ্বাসের সঙ্গে কিউইদের মোকাবেলা করতে আজ নামবেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত