স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০১৯ ১৫:১৭

ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের ৮ম ম্যাচে আজ মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে।

এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

চারবারের সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার তিন জয়ের বিপরীতে ভারতের জয় মাত্র একটিতে। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্মৃতি নিয়েই মাঠে নামছে ভারত, যা অনুপ্রেরণা জোগাবে বিরাট কোহলিদের।

২০১২ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ২০১৫ বিশ্বকাপে জয় পায় কোহলিরা। ফলে আইসিসির মেগাআসরে ফেভারিট হয়েই নামবে টিম ইন্ডিয়া।

র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বোলার এবং ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই দিতে হবে। যদি সিমিং উইকেট হয় এবং বল সুইং করে তবে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি আমলা-ককদের ভালোই পরীক্ষা নিতে পারেন।

তবে পিচে স্পিন ধরলে চাহাল ও কুলদীপ যাদব প্রোটিয়া ব্যাটসম্যানদের নাভিশ্বাস ছোটানোর জন্য রয়েছেন। অন্যদিকে ফ্লাট পিচ হলে কোহলি, রোহিত ও ধাওয়ান রানের পাহাড় গড়ার জন্য প্রস্তুত।

সব মিলিয়ে শক্তির দিক দিয়ে এগিয়ে রাখা যায় ভারতকে তবে জয়ের ধারায় ফিরতে অবশ্যই তৈরি হয়েই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

আপনার মন্তব্য

আলোচিত