স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০১৯ ১৮:২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। লন্ডনের দ্য ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হচ্ছে। বাংলাদেশ এই ম্যাচের একাদশেও কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা উইনিং কম্বিনেশন ঠিক রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে নিউ জিল্যান্ড। তাই এই দু’দলের জন্যই আজ এগিয়ে যাওয়ার লড়াই।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবং নিউ জিল্যান্ড নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজের প্রতিপক্ষ। জিম্বাবুয়ে বাদ দিয়ে ২০১৫ বিশ্বকাপের পরে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের পরেই কিউইদের বিপক্ষে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৈশ্বিক আসরেও দু'দল মুখোমুখি হচ্ছে নিয়মিত।

২০১৫ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৮৮ রান তোলে। মাত্র ৩ উইকেটে জয় পায় কিউইরা। তবে তাদের নাড়িয়ে দিয়েছিলেন সাকিবরা। ২০১৬ টি-২০ বিশ্বকাপেও কিউইদের মুস্তাফিজ তার টি-২০ ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধসিয়ে দেয় বাংলাদেশ। যদিও ১৪৬ রান তাড়া করতে নেমে একশ'র বেশ নিচেই অলআউট হয় বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেই খরা কাটে টাইগারদের। আগের বৈশ্বিক আসরের ম্যাচ তাই ভালো লড়াইয়ের আভাস দেয় এ ম্যাচেও।

বাংলাদেশ দল এ ম্যাচে কোন পরিবর্তন না নিয়েই নামছে। নিউজিল্যান্ড দলেও নেই কোন পরিবর্তন। তারাও জয়ী দলের সমন্বয়ে ভরসা রাখছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ড দল: মার্টিন গাপটিল, কলিন মানরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আপনার মন্তব্য

আলোচিত