০৫ জুন, ২০১৯ ১৯:৪৪
দারুণ শুরু পর ফেরেন সৌম্য সরকার। তার পাঁচ ওভার পর ফিরলেন তামিম ইকবালও। সৌম্যের উইকেট তুলে নেন হেনরি। আর তামিম ফেরেন ফার্গুসনের বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭২ রান। এখন তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিকুর রহিম।
ওভালে বুধবার সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। বাংলাদেশ এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলায় জেতা উইনিং কম্বিনেশন ঠিক রেখেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে নিউ জিল্যান্ড। তাই এই দু’দলের জন্যই আজ এগিয়ে যাওয়ার লড়াই।
আপনার মন্তব্য