স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০১৯ ১৪:০৭

বিশ্বকাপের প্রাক্‌–বাছাইয়ে বাংলাদেশের সামনে লাওস

২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে প্রাক বাছাই পর্বে বিকেলে লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ জুন) ভিয়েনতিয়েনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

লাওসের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ভালো প্রস্তুতি নিয়েছে জেমি ডে শিষ্যরা। থাইল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে তারা। সেখানে দুটি প্রস্তুতিমূলক ম্যাচেও অংশ নিয়েছে জামাল ভূঁইয়ার দল। একটি ম্যাচে ড্র করলেও, শেষ ম্যাচে বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

লাওসের সঙ্গে শেষ দেখার জয়টাও ম্যাচে এগিয়ে রাখবে বাংলাদেশকেই। এ ম্যাচে তাই জয় ছাড়া কিছুই ভাবছেনা জেমি ডে বাহিনী। এদিকে, এ ম্যাচের আগে প্রস্তুতিটা জম্পেশ হয়েছে লাওসের। যদিও, আন্তর্জাতিক শেষ দুটি ম্যাচেই জয়হীন লাওস। তাই বলে, প্রাক বাছাইয়ে চেষ্টার কোন কমতি রাখবেনা তারা।

আপনার মন্তব্য

আলোচিত