০৬ জুন, ২০১৯ ২৩:৫৮
কি দারুণ ভাবেই ম্যাচের শুরুটা করেছিলে ওয়েস্ট ইন্ডিজ। অসিদের টপ অর্ডার ধসিয়ে দিয়ে শুরু। কিন্তু সে চাপ ধরে রাখতে ব্যর্থ হয় স্টিভ স্মিথের দায়িত্ব ইনিংস। ও নাথান কোল্টার-নাইলের বিস্ময়কর ইনিংসে। বোলারদের লড়াই করার পুঁজি এনে দেন তারা। এরপর বাকী কাজ করেন বোলাররা। বিশেষ করে মিচেল স্টার্ক অবতীর্ণ হন রুদ্ররূপে। বৃহস্পতিবারের এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২৮৮ রান করে। জবাবে ক্যারাবীয়দের ইনিংস থামে ২৭৩ রানে।
জয়ের একেবারেই কাছাকাছি এসেও ওয়েস্ট জিততে পারেনি নিচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায়। অধিনায়ক জেসন হোল্ডার ৫৭ বলে ৫১ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে একেবারেই জয়ের কিনারায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি সাজঘরে ফিরলে আর কেউ পারেনি হাল ধরতে। এর আগে সেই হোপ ১০৫ বলে ৬৮ এবং নিকোলাস পুরান ৩৬ বলে ৪০ রান করেছিলেন। কিন্তু কেউই পারেননি দলের হার এড়াতে।
মিচেল স্টার্ক ১০ ওভার বল করে ৪৬ রানে পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের কোমরটাই ভেঙে দেন। আর প্যাট কামিন্স পান দুই উইকেট।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। ৪৯ ওভারে ২৮৮ রান করে তারা। অসিদের সাবেক অধিনায়ক স্মিথ বিপর্যয় মোকাবিলায় ধীরস্থির হয়ে শুরু করেন ১০৩ বলে ৭৩ রান করেন তিনি। তবে ব্যাটিংয়ে স্মিথকেও ছাড়িয়ে যান কোল্টার-নাইল। ক্যারিয়ারে প্রথম অর্ধশতক পেয়েছেন তিনি। খেলেছেন ৬০ বলে ৯২ রানের একটি ইনিংস।
বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন ব্রাথওয়েট। এ ছাড়া ওশান, কটরেল, রাসেল দুটি করে, হোল্ডার একটি উইকেট লাভ করেন।
ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের ভেতরেই দুইবার কটরেলের স্যালুট দেখল অস্ট্রেলিয়া। কটরেলের স্যালুট দেখা মানে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষের সর্বনাশ। প্রথম ১০ ওভারের মধ্যেই চার উইকেট নেই অস্ট্রেলিয়ার। যার মধ্যে ওয়ার্নার আর ম্যাক্সওয়েলকে আউট করে স্যালুট দিলেন কটরেল।
তবে অসিদের ত্রাতা হয়ে এলেন স্মিথ। সাবেক অধিনায়ক হাল ধরলেন। অর্ধশতক পূর্ণ করেন। কোল্টার-নাইলকে নিয়ে গড়েছেন জুটি। ওই জুটির দৃঢ়তায় ৩৯তম ওভারে ২০০ রান স্পর্শ করে অস্ট্রেলিয়া। ৪১ ওভার শেষে রান দাঁড়ায় ছয় উইকেটে ২১৫। স্মিথের পাশাপাশি অর্ধশতক করেন নাইলও।
প্রথম ১৩ ওভারে চার উইকেট হারিয়ে ৬৮ রান করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ার্নার, ফিঞ্চ, খাজা আর ম্যাক্সওয়েলকে হারায় দলটি। ওয়ার্নার মাত্র তিন রানে বিদায় নিয়েছেন আর ম্যাক্সওয়েল কোনো রানই করতে পারেননি। নিজের প্রথম চার ওভারে মাত্র ১১ রান দিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন কটরেলই।
আপনার মন্তব্য