০৭ জুন, ২০১৯ ০১:৫৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিস গেইল আর আম্পায়ারের দ্বৈরথ জমে ওঠেছিল। আম্পায়ার একাধিকবার আউট দেন গেইলকে। গেইলও রিভিউ নেন। দুই ওভারে তিনবার রিভিউ নেওয়া ক্রিস গেইল দুইবার বেঁচে যান, ভুল প্রমাণ হয় ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। তবে শেষ রিভিউয়ে আর বাঁচতে পারেননি গেইল, আউট হয়ে ফিরে যান। তবে আউটের আগের বলটি সম্পর্কে আম্পায়ারের কল প্রশ্নের মুখে পড়েছে, যা ছিল নো-বল। ফলে আউট হওয়া বল যেখানে ফ্রি-হিট পাওয়ার কথা ছিল গেইলের সেখানে প্যাভিলিয়নের ফেরেন হতাশা নিয়েই।
ঘটনার শুরু মিচেল স্টার্কের করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ দুই বলে; দুইবার ক্রিস গেইলকে আউট দিলেন মাঠের আম্পায়ার নিউজিল্যান্ডের ক্রিস গাফারনি।
প্রথমবার কট বিহাইন্ডের আউট দিয়েছিলেন গাফারনি। সে সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিতে এক মুহূর্ত দেরি করেননি গেইল। রিপ্লেতে দেখা যায় ব্যাটে বল কোন সংযোগই হয়নি। এমনকি প্যাডেও লাগেনি। তবে একটি আওয়াজ শোনা যায় স্পষ্ট। আর সেটা আসে স্টাম্পে বল লাগার কারণে। চলতি বিশ্বকাপে এমন হয়েছে আরও। স্টাম্পে লাগলেও বেল পড়েনি।
পরের বলটি ওয়াইড দেন স্টার্ক। এরপর বলটি ইয়র্কার দিতে চেয়েছিলেন স্টার্ক। ঠিকভাবে পারেননি। ফুলটস বলটি ঠিকভাবে খেলতে পারেননি। রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্পের বাইরে ছিল বল। তাতে রিভিউ নিয়ে বেঁচে যান গেইল।
এরপর গেইল হাত খুলতেই ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট হয়ে ফেরেন। লেগ স্টাম্প ছুঁয়ে যাওয়া ওই বলের চেয়ে বেশি প্রশ্ন উঠছে তার আগের বলটি নিয়ে। ওই ওভারের চতুর্থ বলটিতে অসি পেসার মিচেল স্টার্কের পা লাইনের বাইরে বেরিয়ে যায়। হিসেব মতে তাই গেইলের আউটের আগের বলটি 'পরিষ্কার' নো। আর আউট বলটি হওয়ার কথা ছিল ফ্রি-হিট। কিন্তু নিউজিল্যান্ড আম্পায়ার গাফারনি তা দেখতে পাননি। ফ্রি-হিট পাওয়ার বদলে গেইল তাই আউট হয়ে ফিরলেন। তার সম্ভবনার ইনিংস ১৭ বলে থামল ২১ রানে যেখানে ছিল ৪টি চারের মার।
আপনার মন্তব্য