১৪ জুন, ২০১৯ ১৩:৪৬
ক্যারিবীয় পেসার শেলডন কটরেল এর মধ্যেই বিশ্বকাপে আলোচিত নাম। বোলিংয়ের কারণে যতটা না, তার চেয়েও তিনি বেশি আলোচিত উইকেট পাওয়ার পর উদযাপনের বিশেষ ভঙ্গির জন্য।
উদযাপনের এ ভঙ্গিটির তিনি নাম দিয়েছেন ‘শেলডন স্যালুট’। তবে তার এ উদযাপনের ভঙ্গি দেখে বিরক্ত ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস।
শেলডনের সিগনেচার স্যালুট নিয়ে তার ভাষ্য, ‘আপনার বয়স যদি চল্লিশের ওপর হয়, এসব ছেলেমানুষীতে আপনি বিরক্ত হতে বাধ্য। তবে ক্রিকেট মূলত কমবয়সীদেরই খেলা।
বিনোদনের জন্যই ক্রিকেট দেখে সবাই। প্রতিটি দলেরই উদযাপনের জন্য বিশেষ কিছু কায়দা থাকতে পারে। আর অন্য দলগুলোর সেটা পছন্দ না-ও হতে পারে। তাই ছেলেমানুষী ব্যাপারগুলো যদি মানুষের মুখে হাসি ফোটায়, বিরক্ত হলেও কিছু সময় তা মেনে নিতে হয়।’
আপনার মন্তব্য