স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০১৯ ১৪:২৮

টাইগারদের উজ্জীবিত করতে টন্টনে পাপন

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগারস। খেলা শুরু হওয়ার আগে, টাইগারদের টিম হোটেল হলিডে-ইনে দলকে উদ্বুদ্ধ, অনুপ্রেরণা ও উজ্জীবিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই বৈঠক ডাকেন বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ ম্যাচে মাশরাফিদের পাশে থাকতে টন্টনে পৌঁছেই সোমবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন পাপন।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দেখেই লন্ডন থেকে দেশে ফিরে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসেই জানিয়েছিলেন, দলকে মাঠে থেকে সমর্থন দিতে খুব দ্রুতই ফের যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবে তিনি। সেই কথার প্রেক্ষিতে, রোববার টন্টনে পৌঁছান নাজমুল হাসান পাপন।

উল্লেখ্য, নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারায়।


আপনার মন্তব্য

আলোচিত