২০ জুন, ২০১৯ ১৫:২৭
সেমিফাইনালে খেলার স্বপ্নটা টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় চাই টাইগারদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে নিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বেছে নিয়েছেন ব্যাটিং। মানে আগে ফিল্ডিং করতে হবে টাইগারদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
টুর্নামেন্টের ২৬তম এ ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন এসেছে দুটি। মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ছিল অনিশ্চয়তা। পিঠে চোট পাওয়ার শেষ পর্যন্ত ম্যাচে পাওয়াই গেল না এ দারুণ ছন্দে থাকা পেস অলরাউন্ডারকে। তাতে ভাগ্য খুলেছে রুবেল হোসেনের। ফিটনেস ঘাটতি থাকায় স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের পরিবর্তে খেলছেন সাব্বির রহমান।
অন্যদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রাম পাওয়া পেসার নাথান কোল্টার-নাইলও। এছাড়া বাংলাদেশের লেগস্পিন দুর্বলতার কথা ভেবে ফিরিয়েছেন অ্যাদাম জাম্পাকেও। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন শন মার্শ, কেন রিচার্ডসন ও জ্যাসন বেহরেনডোর্ফ
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাওয়াজা, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার-নাইল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।
আপনার মন্তব্য