স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০১৯ ১৭:১৪

সৌম্যের বলে প্রথম সাফল্য বাংলাদেশের

কিছুতেই কিছু হচ্ছিল না। ফ্রন্টলাইন বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বিপদে ফেলতে পারছিলেন না। অবস্থা বেগতিক দেখে ২১তম ওভারে এসে পার্টটাইমার সৌম্য সরকারের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মর্তুজা।

অধিনায়কের এমন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত কাজে লেগে গেল সঙ্গে সঙ্গেই। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে এসে অ্যারন ফিঞ্চকে শর্ট থার্ড ম্যানে রুবেল হোসেনের ক্যাচ বানিয়েছেন সৌম্য। ৫১ বলে ৫৩ রানে আউট হয়েছেন ফিঞ্চ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেটেই ১২১ রান। ওয়ার্নার ৬২ আর উসমান খাজা শূন্য রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত