২২ জুন, ২০১৯ ১৯:০৭
বিশ্বকাপে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড। ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
বিশ্বকাপে নিউ জিল্যান্ড এখন পর্যন্ত অপরাজিত। পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয়ের দেখা পেয়েছে কিউইরা। নিউ জিল্যান্ডের অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছে। পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা নিউজিল্যান্ড আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে চায়। অন্যদিকে কিউইদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপটা মিশনটা হয়েছে ভুলে যাওয়ার মতো। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে ক্যারিবীয়রা।
বিশ্বকাপে এর আগের সাত বারের দেখায় চারটিতে জয় নিয়ে এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ড। বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই উইন্ডিজের।
এদিকে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাট করতে নেমে শেলডন কোটরেল বোলিং তাণ্ডবে প্রথম বলে কোন না করে ফিরে যান মার্টিন গুপটিল। এরপর ওভারে ৫ঞ্চম বলে কোন রান না করে ফিরে যান কলিন মুনরো। এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিউ জিল্যান্ডের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রান।
নিউ জিল্যান্ড একাদশ: মার্টিন গুপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কোটরেল, ওশেন থমাস, কেমার রোচ।
আপনার মন্তব্য