স্পোর্টস ডেস্ক

২৮ জুন, ২০১৯ ১২:৪৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার আশা বাঁচিয়ে রাখার ম্যাচ

ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে চেস্টার-লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে তুলতে চায় তারা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট আসর থেকে বিদায় নিয়েছে। এখন কেবল মর্যাদা রক্ষার জন্য মাঠে নামা।

দু'টি জয় পেয়ে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে। তাদের প্রাপ্ত পয়েন্ট ৬। নক সেমিফাইনালে যেতে হলে বাকি তিনটি ম্যাচে জিততেই হবে তাদের। গতবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৪৯ রানে হেরেছে। নিজেদের হার থেকে শিক্ষা নিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা এবার সান্ত্বনাসূচক জয় পেতে চায় মালিঙ্গাদের বিরুদ্ধে। শ্রীলঙ্কার যা অবস্থা, একটা হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়। ফলে চাপ রয়েছে। আর সেই চাপ সামলেই জয় পেতে মরিয়া লঙ্কানরা।

অন্যদিকে, প্রথম ম্যাচ থেকেই খারাপ খেলতে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির গলায় হতাশার সুর। দলের সমালোচনায় মুখর হয়েছেন তিনি। পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পরে ডু প্লেসি বলেছেন, ‘আমরা আজ যা খেলেছি তা যথেষ্ট লজ্জাজনক। আমরা এই মুহূর্তে মাঝারি মানের দল কেননা আমরা একই ভুল করে চলেছি। এক পা এগিয়ে যারা দু'পা পিছিয়ে যায় তারা ভাল দল নয়।'

এরসঙ্গে তিনি যোগ করেন,‘ ছেলেরা খেলছে কম আত্মবিশ্বাস নিয়ে এবং একই ভুল করে চলেছে।' ব্যাট করতে নেমে দুই দলকেই সংগ্রাম করতে হচ্ছে। কিন্তু শ্রীলঙ্কা বোলিং এগিয়ে রয়েছে বর্ষীয়ান লাসিথ মালিঙ্গার নেতৃত্বে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রান করেও শ্রীলঙ্কা ইয়ন মরগ্যানদের ২১২ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয় ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে মালিঙ্গার বোলিংয়ের ওপরে নির্ভর করে।

আপনার মন্তব্য

আলোচিত