স্পোর্টস ডেস্ক

২৯ জুন, ২০১৯ ১৪:০২

কোপার সেমিতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ধুঁকলেও কোয়ার্টার ফাইনাল বাধা পার হতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। এদিকে পেনাল্টিতে প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে লড়াইয়ের দরজা উন্মুক্ত করল তিতের দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।

৩ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে দল দুটি।

মারাকানায় এই ম্যাচের আগে পেনাল্টি ভাগ্যে সেমি নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনার সামনে বাধা হয়েছিল ভেনেজুয়েলা। গত আসরে তাদের অনায়াসে হারালেও ভেনেজুয়েলার বিপক্ষে সাম্প্রতিক ফর্ম খুব একটা স্বস্তি দিচ্ছিল না মেসিদের। কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিটে সব দুশ্চিন্তা মুছে যায় মার্তিনেসের প্রথম গোলে তারা এগিয়ে গেলে।

মেসির কর্নার কিক থেকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে গোলের সুযোগ পায় তারা। জটলা থেকে ভেনেজুয়েলা বল ক্লিয়ার করতে না পারলে সেই সুযোগে শট নেন সের্হিয়ো আগুয়োরো। সেখান থেকে ব্যাক হিলে কাঙ্ক্ষিত লিড নেন মার্তিনেস। যা তার দশম ম্যাচে ষষ্ঠ গোল।

বিরতির পর ৭৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। এই গোলটিও ছিল ভেনেজুয়েলার ভুলের ফসল। আগুয়েরোর শট ধরতে পারেননি প্রতিপক্ষ গোলকিপার ফারিনেস। সুযোগ পেয়ে বদলি লো সেলসো জাল কাঁপিয়ে তুলে নেন দলের দ্বিতীয় গোল।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের প্রথমে বল দখলে রেখে আক্রমণাত্মক খেললেও সেই ছন্দ পরে হারিয়ে ফেলে ব্রাজিল। ফলে বিরতির আগে কোন গোল করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে এসে শুরুতে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। ৫৪তম মিনিটের মাথায় ফাবিয়ান বালবুয়েনা ফাউল করলে তাকে লাল কার্ড দেন রেফারি। প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। কিন্তু কাজের কাজ হয়নি।

শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে কোপার সেমিতে চলে যায় ব্রাজিল।

এর আগে ২০১১, ২০১৫, ২০১৯ সালে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। শেষ দুবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলের। ২০১৯ এসে সেই ইতিহাসের আর পুনরাবৃত্তি ঘটাতে দেয়নি ব্রাজিল।

এই জয়ের ফলে ২০০৭ সালের পর বড় কোনও টুর্নামেন্টের নকআউটে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০০৭ সালের কোপা আমেরিকা ফাইনালে তারা মুখোমুখি হলেও তাতে ৩-০ গোলে জয়ী হয়েছিল সেলেসাওরা।

আপনার মন্তব্য

আলোচিত