০৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৫৫
ফাইল ছবি
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগান অধিনায়ক রশিদ খান টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় টস।
প্রায় নয় মাস পরে দেশের মাটিতে কোনো টেস্ট ম্যাচ খেলতে নামছে টাইগাররা। আর দীর্ঘ বিরতির পর এই টেস্ট দিয়েই মাঠে নামছে সাকিব আল হাসান। বিশ্বকাপের পর বিশ্রামে ছিলেন বেশ কিছু সময় ধরে। শ্রীলঙ্কা সফরেও তাই ছিলেন না। চট্টগ্রাম টেস্টে থাকছেন না ঘরের ছেলে তামিম ইকবাল। শ্রীলঙ্কা সফরের পর ছুটি নিয়েছেন তামিম।
টেস্টে আফগানরা বাংলাদেশের থেকে পিছিয়ে আছে অনেকাংশে। ২০১৭ সালে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অভিষেক ঘটে আফগানিস্তানের। সেই হিসেবে বাংলাদেশের আছে অনেক বেশি অভিজ্ঞতা। আর ঘরের মাঠে নয় মাস পর টেস্ট খেলতে নামা টাইগাররা তাই মুখিয়ে আছে এই টেস্ট জয়ের জন্য।
নিজেদের খেলা শেষ ৫ টেস্টের মধ্যে দুটিতে হেরেছে বাংলাদেশ। আর জিতেছে উইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই জিতেছিল টাইগাররা। আর জিম্বাবুয়ের বিপক্ষ একটি জয় এবং ছিল একটি ম্যাচে হার। তবে নিউজিল্যান্ডের মাটিতে খেলা সর্বশেষ দুই টেস্টেই হারের মুখ দেখেছে বাংলাদেশ।
অন্যদিকে আফগানিস্তান টেস্ট ক্রিকেটে খেলেছে মাত্র ২টি ম্যাচ। যার মধ্যে একটিতে হেরেছে আর একটিতে জিতেছে
আপনার মন্তব্য