০৫ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১২
ফাইল ছবি
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল। চারজন স্পিনার নিয়ে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। দলে কোনো পেসার নেই।
অধিনায়ক হিসেবে আজ টস করতে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন রশিদ খান। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন আফগান এ অধিনায়ক। এর আগে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর দখলে ছিল রেকর্ডটি। ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর ৩৫৮ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন টাইবু। তার চেয়ে ৮ দিনের ব্যবধানে এগিয়ে থেকে রেকর্ডটি নতুন করে লেখালেন রশিদ। ২০ বছর ৩৫০ দিন বয়সে আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বাংলাদেশ দল চার স্পিনার নিয়ে খেলছে। দলে আছেন অধিনায়ক সাকিব আল হাসান, নাঈম হাসান, মেহেদি মিরাজ ও তাইজুল ইসলাম। অন্যদিকে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ একাদশে আছেন। বাংলাদেশ দলে তিন পেসার আবু জায়েদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন থাকলেও একাদশে তাদের কাউকে রাখা হয়নি।
ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে রাখা হয়েছে বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারকে। এছাড়া দলে আছেন লিটন দাসও।
আফগানিস্তানও চার স্পিনার নিয়ে খেলছে। তাদের দলে আছেন তিন লেগ স্পিনার। অধিনায়ক রশিদ খানের সঙ্গে আছেন চায়নাম্যান জাহির খান ও আরেক লেগি কায়িস আহমেদ। এছাড়া মোহাম্মদ নবী তো আছেনই। মিডিয়াম পেসার ইয়ামিন আহমেদজাই আছেন আফগান একাদশে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ: এহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, কায়িস আহমেদ, জাহির খান।
আপনার মন্তব্য