স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১৩

প্রথম ওভারেই সাকিবের জোড়া আঘাত

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২০৫ রানে অলআউট হওয়ায় পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। স্কোর ১১ ওভারে ২ উইকেটে ২০ রান।

প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছে দুর্দান্ত। বল হাতে তুলে নেওয়া সাকিব আল হাসান প্রথম ওভারেই পেয়েছেন ২ উইকেট।

প্রথম ইনিংস শেষে ১৩৭ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশের দারুণ বোলিংয়ের শুরু প্রয়োজন ছিল। সেটা পূরণে সাকিবই শুরু করেন বোলিং। প্রথম ওভারেই করেন বাজিমাত। টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি।

আফগানদের দ্বিতীয় ইনিংসের তৃতীয় বলে এলবিডাব্লিউ করে সাকিব ফেরান ইহসানউল্লাহকে (৪)। পরের বলে আবারও উইকেট বাংলাদেশ অধিনায়কের। এবার তার শিকার প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ। নিজের মুখোমুখি প্রথম বলে সাকিবের কট অ্যান্ড বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটসম্যান।

আপনার মন্তব্য

আলোচিত