১৩ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪০
বাংলাদেশ দলের সেরা পারফারমার তিনি। কেবল দেশেরই নয়, ওলরাউন্ডার হিসেবে একেবারে বিশ্বসেরা। অথচ এই সাকিব আল হাসানের উপর দিয়ে আজ রীতিমত ঝড় বয়ে গেলো মিরপুরে। তাও ক্রিকেট বিশ্বে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের অখ্যািত এক ব্যাটসমান রায়ান বার্ল তাণ্ডব চালালেন সাকিবের উপর। সাকিবের এক ওভারেই তিনি তুলে নেন ৩০ রান।
মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। প্রথমে বাংলাদেশের বোলিংয়ের মুখে কিছুটা বেকায়দায় পড়লেও দ্রুতই সামলে নেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ১৮ ওভার শেষে ৬ উইকেটে ১৪৪ রান করে দলটি।
ষষ্ঠ উইকেটে মুতুমবদজি আর রায়ান বার্ল ইনিংস মেরামতের দায়িত্ব নেন। এই জুটিতে সবচেয়ে মারমুখী ছিলেন বার্ল। ১৬তম ওভারে সাকিবকে রীতিমত কাঁদিয়ে ছাড়েন এই ব্যাটসম্যান। ওই এক ওভারেই তিনি তুলে নেন ৩০ রান। এই ওভারের ছয় বলে এসেছে যথাক্রমে— ৬, ৪, ৪, ৬, ৪, ৬ রান। ২৮ বলে করেন ফিফটি।
শেষ পর্যন্ত এই জুটি থেকে ৫১ বলে আসে ৭৭ রান। বার্ল ৩২ বলে ৫৭ আর মুতুমবদজি ২৫ বলে অপরাজিত থাকেন ২১ রানে।
আপনার মন্তব্য