স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৯ ১৭:৩৫

এত বাজে শুরু রিয়াল মাদ্রিদের!

চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা সব জায়গায় অর্জনে-গৌরবে মহিয়ান রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর পর যেন নিজে খুঁজে ধুঁকছে ইতিহাস সেরা ক্লাবটি। আর এবার চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে সময় যাচ্ছে জিনদিনে জিদানের দলটির।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গ্রুপে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী পিএসজির কাছে ৩-০ গোলের হারে প্রথম ম্যাচে। পরের ম্যাচ দুর্বল প্রতিপক্ষ ব্রুজেসের সাথে ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাছিল ভক্তদের। সে আশায় গুড়ে বালি দিয়ে হারতে হারতে কোনোরকমে ম্যাচ ড্র করে রিয়াল। বেলজিয়ামের ক্লাব ব্রুজেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। ফলে প্রথম দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট পেল রিয়াল।

ইতিহাসে এর চেয়ে বাজে শুরু আর কখনো হয়নি রিয়াল মাদ্রিদের। এর আগে ২০০২-০৩ মৌসুমেও বাজে খেলেছিল রিয়াল। সেটি ছিল দ্বিতীয় রাউন্ডে। সেবার প্রথম ম্যাচে এসি মিলানের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল লোকোমোটিভ মস্কোর সঙ্গে। দুই ম্যাচে পেয়েছিল ১ পয়েন্ট। সেই লিগে জুভেন্টাসের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল রোনালদো-জিদানদের।

আগামী ২২ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে আবারও নামবে রিয়াল মাদ্রিদ। তুরস্কে যাবে গ্যালাতসারের বিপক্ষে খেলতে। সে ম্যাচে ভাল ফল করতে না পারলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার শঙ্খা আছে রিয়াল মাদ্রিদের।

আপনার মন্তব্য

আলোচিত