স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৯ ১৯:২৭

রক্তদান কর্মসূচির মাধ্যমে জন্মদিন পালন করলেন মাশরাফি

আজ ৫ অক্টোবর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির জন্মদিন। জন্মদিন উপলক্ষে মাশরাফি ফাউন্ডেশনের আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

 

জেলা প্রশাসক আনজুমান আরা আজ দুপুরে শহরের হামিদ ম্যানশন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন  । এতে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফি ফাউন্ডেশনের সভাপতি মারুফ হাসান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ১৫ জন রক্তদাতা সেচ্ছায় রক্ত দান করেন।

১৯৮৩ সালের এই দিনে নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন মাশরাফি।এবার ৩৭ বছরে পা দিলেন তিনি। মাশরাফি বিন মুর্ত্তজা বর্তমানে নড়াইল-০২ আসনের সংসদ সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত