স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০১৯ ১৩:৩৫

বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

বাংলাদেশ ফুটবল ফেডারশেনের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিষয়টি নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবেন তিনি।

মূলত ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের আমন্ত্রণেই সংক্ষিপ্ত এ সফরে বাংলাদেশে আসছেন বিশ্ব ফুটবলের শীর্ষ কর্তা।

তিনি সেখানে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও নারী ও বয়স ভিত্তিক ফুটবল নিয়ে বাফুফের নানা কার্যক্রমের খোঁজ খবর নেবেন। এক দিনের সফর শেষে আগামী ১৭ অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে ফিফা সভাপতির।

এর আগে বাফুফে ঘুরে গেছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার।

আপনার মন্তব্য

আলোচিত