স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৯ ১৪:৫১

ইডেন টেস্টেও ইনিংস হার বাংলাদেশের

ইডেন টেস্টের তৃতীয় দিন ইনিংস পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু সেই চ্যালেঞ্জে এক ঘণ্টাও টিকল না বাংলাদেশ। ৪৭ মিনিটে শেষ হয়ে যায় ইনিংস। রোববার দিনের শুরুতেই বাংলাদেশকে গুঁড়িয়ে ইনিংস ও ৪৬ রানে জেতে ভারত। ফলে ২-০-তে সিরিজ জেতে নেয় বিরাট কোহলির দল।

রোববার দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ শিবির। মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে নামা এবাদত হোসেন থাকতে পারলেন না বেশিক্ষণ। উমেশ যাদবের বলে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। এরপর একে একে ফিরে গেলেন মুশফিক, আল-আমিনরা। বাংলাদেশের পক্ষে একার লড়াইয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মুশফিক।

৮৯ রানে পিছিয়ে থেকে আজ রোববার দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু শুরুতেই ফিরে যান এবাদত হোসেন। এরপর আল-আমিন ও মুশফিক টেনে নিচ্ছিলেন বাংলাদেশকে। ১৮৪ রানের মাথায় অবিবেচকের মতো শট খেলে মুশফিক (৭৪) আউট হয়ে গেলে হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

আবু জায়েদ রাহী ও আল-আমিন শেষ চেষ্টাটা করছিলেন। কিন্তু ১৯৫ রানের মাথায় উমেশ যাদবের পঞ্চম শিকারে পরিণত হয়ে আল-আমিন সাজঘরে ফেরেন। মাহমুদউল্লাহ রিয়াদ পায়ের ইনজুরি থেকে সেরে না ওঠায় তিনি আর ব্যাট করতে নামেননি। তাতে ইনিংস ও ৪৮ রানের ব্যবধানে জয় পায় ভারত।

আপনার মন্তব্য

আলোচিত