বিশ্বনাথ প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৯ ২৩:১০

বিশ্বনাথ প্রথম মাহা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেটের বিশ্বনাথে এই প্রথম মাহা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ধীতপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলার ৮ ইউনিয়নের ৮টি দলের অংশ গ্রহণে শুরু হওয়া ও ই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপজেলার অলংকারী ইউনিয়ন ফুটবল দল ও খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল দল একে অপরের মোকাবেলা করে।

নির্দিষ্ট সময়ের মধ্যে কোন পক্ষই গোল করতে না পারায় শেষপর্যন্ত টাইব্রেকারে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে  হারিয়ে অলংকারী ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ-সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।

সংগঠক একেএম তহেম ও মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ সভাপতি আশিক আলী ও সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, এমদাদুর রহমান মিলাদ, আব্বাস হোসেন ও পাবেল সামাদ।

আপনার মন্তব্য

আলোচিত