২৯ নভেম্বর, ২০১৯ ২৩:৪৫
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরি ও সিলেটের ফুটবলের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাসকে ফিরিয়ে আনার লক্ষ্যে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে , সিলেট জেলার ১৩টি উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও সংশ্লিষ্ট উপজেলাসমূহের নিয়ন্ত্রণাধীন ইউনিয়নসমূহের অংশগ্রহণে বাংলাদেশে এই প্রথম ‘‘মাহা ১ম আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০১৯’’ চলছে।
এরই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ও ফেঞ্চুগঞ্জ উপজেলার নিয়ন্ত্রণাধীন ইউনিয়নসমূহের অংশগ্রহণে এবং সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর পৃষ্ঠপোষকতায় ‘‘মাহা ১ম আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০১৯’’ এর উদ্বোধন শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম জাহিদুর রহমান, এসএফসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনিরুল হক, প্রকল্প পরিচালক প্রকৌশলী আনসার আলী শিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকবাল হোসেন। উদ্বোধনী ম্যাচে ২নং মাইজগাঁও ইউনিয়ন টাইব্রেকারে ৪-১ গোলে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়।
প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকবাল হোসেন।
এরই ধারাবাহিকতায় ‘‘মাহা ১ম আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০১৯’’ এর উদ্বোধন শনিবার বেলা ৩ ঘটিকায় পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অবনী শংকর কর এবং বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিয়ানীবাজার উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাদ উদ্দিন।
আপনার মন্তব্য