০১ ডিসেম্বর, ২০১৯ ২৩:০২
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ম্যাচ শুরুর সময়ে বদল আনা হয়েছে। এক ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে দিনের দুটো ম্যাচই।
সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সূচিতে বিসিবি জানায়, পূর্ব ঘোষিত সূচিতে সাড়ে ১২টায় শুরু হওয়ার কথা ছিল দিনের প্রথম ম্যাচ। এবার সেটা বদলে করা হয়েছে দুপুর দেড়টায়। ম্যাচটি শেষ হওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা ৫০ মিনিট।
দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার সময় ঠিক করা ছিল বিকেল ৫টা ২০। সেটা এখন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শেষ হবে রাত ৯টা ৫০ মিনিটে।
তবে ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। শেষের সময় ৫টা ২০। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা থেকে।
১১ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাত দলের এই টি-টোয়েন্টি আসর। এবারও খেলা হবে দেশের তিন ভেন্যুতে। টুর্নামেন্ট চলবে পাঁচ ধাপে। মিরপুরের পর ছয় দিনে ১২টি ম্যাচ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনে হবে ছয় ম্যাচ।
আপনার মন্তব্য